Wednesday, April 2, 2025

কবিতা কীভাবে লিখে?

 


আমি এক কবিকে জিজ্ঞেস করলাম,

"কবিতা কীভাবে লিখে? কোথা থেকে আসে তা?"

কবি ইশারা করে দেখালেন,

ঐ যে রাস্তায় ছেঁড়া কাপড় পরা লোকটা,

সে-ই একটি কবিতা।


আমি আবারও জিজ্ঞেস করলাম,

"কবিতার অন্তঃমিল কীভাবে আসে?"

কবি আবারও হাতের ইশারা করলেন,

ঐ যে প্ল্যাটফর্মে এক ক্ষুধার্ত শিশু কাঁদছে,

তারই সুর পঙক্তির অন্তঃমিল।


আমি বিস্ময়ে চেয়ে রইলাম,

বুঝতে পারলাম—

কবিতা কাগজে নয়,

জীবনের বুকের গভীর ক্ষতেই জন্ম নেয়।

ভুল ভেবো না

 


ভুল ভেবো না—

আমি রাগী নই, তবে নরমও নই।
আমি যেমন পাই, তেমনই ফিরিয়ে দিই,
কারও চোখের জল, কারও হাসির রং।

আমি মিথ্যে বলি না, সত্যও চাপাই না,
শুধু আয়নার মতো প্রতিফলিত করি—
যে যেভাবে দেখে, সেভাবেই দেখি,
যে যেমন ভাবে, তেমনই থাকি।

আমি হিসেবি নই, তবে হিসেব রাখি,
ভালোবাসা দিলে ভালোবাসাই দিই,
প্রবঞ্চনা পেলে নীরবে সরে যাই,
কারণ আমি প্রতিশোধ নিতে জানি না,
শুধু ফাঁকা জায়গা পূরণ করি না।

ভুল ভেবো না—
আমি রাগী নই, কিন্তু সব কিছুই মনে রাখি।
আমি প্রতিশোধ নেই না, কিন্তু দূরে সরে যাই।
আমি কাঁদি না, কিন্তু অনুভূতিগুলো কথা বলে।

আমি মিথ্যে বলি না,
শুধু কিছু সত্য চেপে রাখি,
যাতে কেউ আঘাত না পায়,
যাতে আমি নিজেও না ভেঙে পড়ি।

আমি খুব হিসেবি,
ভালোবাসা দিলে হৃদয় খুলে দিই,
অবহেলা পেলে নিঃশব্দে হারিয়ে যাই।
আমি যেমন পাই, তেমনই ফিরিয়ে দিই,
তফাৎ শুধু একটাই— আমি অভিনয় করতে পারি না!

▪️সৈয়দপুর



জনপ্রিয় আর্টিকেলগুলো দেখুন....

বেঁচে আছি কিন্তু ভালো নেই

  বেঁচে আছি— কিন্তু ভালো নেই। এখনও শ্বাসের খসখসে সুরে, জীবনের ঢঙে অভিনয় করি, ভিড়ের মধ্যে হেঁটে যাই নির্লিপ্ত পাথরের মতো। বেঁচে আছি— তবু ভেতর...