Saturday, August 31, 2024

থমকে কেবল আমি!

কাজল কালো মেয়ে

ফাগুনের সেই রুদ্রমুখর বিকেলে,
তোমার এলোকেশের ঐ সোনালী বিকিরণ
—আমি আজও ভুলিনি।
শ্রাবণের কোন এক বৃষ্টিস্নাত সন্ধ্যাঁয়,
তোমার গণ্ডদেশে মুক্তোসদৃশ সেই বৃষ্টির ফোঁটা
—বহু কসরতেও ভুলতে পারি নি।
বিকেলের আড্ডায় পাখিদের সাথে,
তোমার সে গুন-গুন গুঞ্জরণ,
আজও আমায় উদ্বেলিত করে।
—হৃদয়ের ব্যথা দিয়েও তা ভুলতে পারি নি।
তোমর কানে সোভা পাওয়া সে বকুলফুল,
আজও 'ফুলের খোকা' অনেকের কানে গেঁথে দেয়।
—তবে সৌন্দর্যগুলো ধুলোমলিন মনে হয়।
শুধু তোমার অনুপস্থিতিতে।
সময়ের তালে-তালে সবই এগিয়ে চলছে
—সাথে তুমিও।
থমকে শুধু আমি!
[এক/নয়/চব্বিশ]
নারায়ণগঞ্জ

No comments:

Post a Comment

জনপ্রিয় আর্টিকেলগুলো দেখুন....

বেঁচে আছি কিন্তু ভালো নেই

  বেঁচে আছি— কিন্তু ভালো নেই। এখনও শ্বাসের খসখসে সুরে, জীবনের ঢঙে অভিনয় করি, ভিড়ের মধ্যে হেঁটে যাই নির্লিপ্ত পাথরের মতো। বেঁচে আছি— তবু ভেতর...