Friday, April 10, 2026

বিষণ্ণতার গল্পতায়...

 

দিনগুলো কাটছে বিষণ্ণতার ছায়ায়,

আকাশটাও যেন আমার মতো— মলিন,

রোদের আলো ফিকে,

হৃদয়ের কোণেও জমেছে একরাশ ধুলো।


বাতাসে নেই সেই চেনা উষ্ণতা,

চারপাশের শব্দগুলোও কেমন যেন বেমানান।

সবাই ব্যস্ত, ছুটে চলেছে,

শুধু আমি থমকে আছি একা।


কথা বলার মানুষ আছে,

তবু যেন কেউ বোঝে না কিছু...

হাসি মুখে লুকিয়ে রাখি ক্লান্তি,

ভিতরটা বড্ড একা লাগে।


কবে কাটবে এই বিষণ্ণতা?

কবে রোদ উঠবে মনজুড়ে?

জানি না…

তবু আশায় বেঁচে থাকি—

একদিন সব বিষণ্ণতা কেটে,

আমাকে চমকে দিয়ে, ফিরে আসবে সে।

শুনছো প্রিয়তা?

 


প্রজাপতি! কেমন আছো তুমি?


 কেমন আছো তুমি? খুউব জানতে ইচ্ছে করে।
ঝরা পাতার মতো কি হারিয়ে গেলে দূর অন্ধকারে?
নাকি 'রোদ্দুরে ভেজা' বিকেলের আকাশ-
রঙিন স্মৃতির মতো জেগে আছে তোমার ঘরে?


কেমন আছো তুমি? বাতাস কি বলে তোমায়?

রাতজাগা মেসেজগুলো কি আজও ভেসেওঠে চোখের সামনে?

নাকি নতুন কোনো সুরে, নতুন কোনো গল্পে

ভেসে চলেছো তুমি, একলা পথিকের মায়ায়?


কেমন আছো তুমি? খুউব জানতে ইচ্ছে করে।

তোমার হাসির আকাশ কি এখনো ঝলমলে রয়?

নাকি স্মৃতির সাগরে ভাসে ক্লান্ত কিছু ঢেউ,

আমি শুনতে চাই, শুধু তোমার কণ্ঠস্বরে...

জনপ্রিয় আর্টিকেলগুলো দেখুন....

বিষণ্ণতার গল্পতায়...

  দিনগুলো কাটছে বিষণ্ণতার ছায়ায়, আকাশটাও যেন আমার মতো— মলিন, রোদের আলো ফিকে, হৃদয়ের কোণেও জমেছে একরাশ ধুলো। বাতাসে নেই সেই চেনা উষ্ণতা, চারপ...