Showing posts with label ইচ্ছেগুলো ইচ্ছে করেই কবর দিয়েছি.... Show all posts
Showing posts with label ইচ্ছেগুলো ইচ্ছে করেই কবর দিয়েছি.... Show all posts

Friday, September 8, 2023


  আজও দেখা মেলেনি তার।

কতো সহস্র রজনী হয়েছে নির্ঘুমে ভোর,

মিথ্যা আশার গল্প শুনে।

কতশত পূর্ণিমা কেটেগেছে এককীত্বে—

বেলকনি আর জানালার পাশে দাঁড়িয়ে। 

দিবসে দিপ্তী বিলানো সূর্যি মামাটাও-

বিলিন হয়েছে পশ্চিমে কতশতোবার

—মিথ্যে আশা বুকে নিয়ে। 

তবুও দেখা মেলেনি তার।

তবুও মেলেনি...


কতশতো ফুল যৌবন হারিয়েছে,

পাপড়ি গিয়েছে শুকিয়ে।

কতশতো উদ্যান হয়েছে মৃত্যুপ্রায়,

বৃক্ষের সজীবতা হারিয়ে।

ভোমরও গেয়েছে কতশতো গান,

মিথ্যে আশার আয়োজনে।

তবুও দেখা মেলেনি তার।

তবুও মেলেনি...


বয়ে গেছে কতো স্রোতধারা নদী,

কেটেগেছে কতো আষাঢ়ের বান।

গ্রীষ্মও এসেছিলো, শীতও হয়েছে পার,

বসন্তও দিয়েছিলো ভরা উদ্যান।

কবি লিখেছিলো কতশতো কবিতা,

শিল্পী গেয়েছিলো কতশতো গান।

তবুও দেখা মেলেনি তার।

তবুও মেলেনি...




জনপ্রিয় আর্টিকেলগুলো দেখুন....

নব্বই দশকের মতো ভালোবাসা

  তোমাকে নিয়ে ছোট্ট একটা হালাল সংসার সাজানোর স্বপ্ন-  বহুদিন ধরে বুকের ভেতর লুকিয়ে রেখেছি। একদম সেই নব্বই দশকের গল্পের মতো। যেখানে ভালোবাসা ...