একমুঠো বিশ্বাস জমা রাখতে চাই,
একজন ভালো মানুষ হবেন?
অভিমানগুলো রেখে দেবো নির্ভয়ে,
একটু আপন হবেন?
ভরসার থলে তুলে দেবো আপনার হাতে,
আস্থাশীল মানুষ হবেন?
নীরবতাগুলো খুলে বলবো,
মনোযোগী শ্রোতা হবেন?
একবুক ভালোবাসা নিংড়ে দেবো,
একটু নিরাপদ আশ্রয় হবেন?
ক্লান্ত বিকেলগুলো এনে রাখবো,
একটু ছায়া হবেন?
অগোছালো স্বপ্নগুলো সাজিয়ে দেবো,
একটু ধৈর্য হবেন?
চোখের কোণে জমে থাকা
অকথিত জলটুকু দেখেও,
নীরবে পাশে থাকবেন?
হেরে যাওয়া দিনগুলোর গল্প শোনাবো,
একটু সাহস হবেন?
মুখে হাসি না থাকলেও,
আমার নীরবতার ভাষা বুঝবেন?
ভুল করলে আঙুল তুলবেন না,
একটু সংশোধনের শাসন হবেন?
আমার অনুপস্থিতিতেও
আমার প্রতি বিশ্বাসটুকু
অটুট রাখবেন?
প্রাপ্তির চেয়ে
মানুষটাকেই বেশি ভালোবাসবেন?
সময় বদলে গেলেও,
আপন থাকার প্রতিশ্রুতি দিবেন?
আপনি কি...
সেই মানুষটি হবেন?

No comments:
Post a Comment