Friday, September 22, 2023

মানুষ মূলতই একাকী

 


রাতের আকাশ জানে, একাকী সে তারা-

আঁধারেই ঝরে পড়ে, পড়ুক।

নির্ঘুম রাত জানে, চোখের পাতায় জমে-

অজানা এক অসুখ।


ভুলে গেলে ভালো থাকা যায় জানি,

তবু চাই কিছু ব্যথা ফিরে আসুক।

কেউ একজন হয়ে থাক দুরারোগ্য ব্যাধি!


যতটুকু কাছে যাই ততটুকু দূরে সরে আসি,

মানুষ মূলত আজন্ম নিঃসঙ্গতার চাষি।

No comments:

Post a Comment

জনপ্রিয় আর্টিকেলগুলো দেখুন....

নব্বই দশকের মতো ভালোবাসা

  তোমাকে নিয়ে ছোট্ট একটা হালাল সংসার সাজানোর স্বপ্ন-  বহুদিন ধরে বুকের ভেতর লুকিয়ে রেখেছি। একদম সেই নব্বই দশকের গল্পের মতো। যেখানে ভালোবাসা ...