Friday, September 8, 2023

আপনাকে আমার অচেনা লাগে...



 মাঝে-মাঝে ভুল বানানে লেখা

নিজের নামের বানানের মতো-

আপনাকে আমার অচেনা লাগে!


আযীয লিখতে গিয়ে-

কেউ যখন 'আজিজ' লিখে

তখন মনে হয়— এ তো আমি নই, অন্য কেউ!


উচ্চারণে এক হয়েও অন্যরকম চলাচল!

ঐ একটি দীর্ঘ-ঈ কার আর অন্তঃস্থ য -এর মঝেই 

যেন লেগে আছে আমার আদল!


ভালোবাসাহীন আপনাকে দেখলে-

আমারও কেবল মনে হতে থাকে;

এ-তো আপনি নন, অন্য কেউ!


No comments:

Post a Comment

জনপ্রিয় আর্টিকেলগুলো দেখুন....

নব্বই দশকের মতো ভালোবাসা

  তোমাকে নিয়ে ছোট্ট একটা হালাল সংসার সাজানোর স্বপ্ন-  বহুদিন ধরে বুকের ভেতর লুকিয়ে রেখেছি। একদম সেই নব্বই দশকের গল্পের মতো। যেখানে ভালোবাসা ...