Tuesday, July 30, 2024

তোমাকে দেখার নেশা

 

তোমায় একটিবার দেখার ক্ষুধা-

আমাকে কোনভাবেই ঘুমোতে দিচ্ছে না। 

যেমন হয় অকাল অনাহারে কোন বৃদ্ধের...

তার অসহায় স্পর্শে—

ফাঁকা হাড়ি কেমন ঝন্ঝন্ শব্দে জানিয়ে দেয়

তার দৈন্যতা। 

এ পথ- সে পথ ঘুরে-ঘুরে সমস্ত লোকালয়ে চেয়ে দেখেছি- 

তুমি নেই !


তোমাকে একটিবার দেখার উদ্ধত আকাঙ্খা-

বারবার আমাকে মনে করিয়ে দিচ্ছে-

সেই বৃদ্ধের চাঁদ ছোঁয়ার কল্পনা;

অথবা সেই কাতর বৃদ্ধের নিস্তেজ দেহটাকে,

দেয়াল ধরে বাঁচিয়ে রাখার মত ভরসা। 


আমিও শেষ নিঃশ্বাস অব্দি হেঁটেছি, 

হেঁটেছি তোমার প্রস্থানের সেই পথ ধরে। 

আমি দেখেছি, দেখেছি...

সব শেষে সেই বৃদ্ধের শুকনো ঠোঁটের মত

আমার ক্লান্ত চোখ-

শেষবার দেখেছে গুমোট সেই আকাশ ! 

তবুও তোমাকে দেখেতে পারে নি। 


তোমাকে দেখার নেশা প্রতিটি মুহুর্তেই 

রাসেল ভাইপারের মতো দংশিত করে চলেছে...


(বারো/পাঁচ/চব্বিশ)

ঢাকা।

No comments:

Post a Comment

জনপ্রিয় আর্টিকেলগুলো দেখুন....

তোমাকে...

তোমাকে পাওয়া হয়ে গেলে, আমার  আর কোনো বড় স্বপ্ন থাকবে না। আক্ষেপ থাকবে না, দীর্ঘশ্বাস থাকবে না  আর থাকবে না— কোন আফসোস।