Tuesday, July 30, 2024

মা

 

মা....

কেমন আছো তুমি?

কতোদিন তোমায় দেখি না!

সেই চোখ, সেই দৃষ্টি- আর 

ঠোঁটের কোনায় পড়ন্ত রোদের মতো-

একফালি কমলা হাসি...

তুমি ওভাবে হাসলেই, হাসনুহানার গন্ধ পেতাম;

তোমায় কোনদিন বলিনি।

আজ এতোদূরে এসে বুঝলাম!

জানো মা,

আসল রক্ত-মাংসের শরীর 

আর ছবিতে শুধু- একটাই তফাৎ,

ছবি যতই সুন্দর হোক না আর 

তার হাসি- যতোই সুন্দর হোক না কেন (?)

তাতে হাসনুহানার গন্ধ থাকে না!

—নারায়ণগঞ্জে থাকাকালীন 

No comments:

Post a Comment

জনপ্রিয় আর্টিকেলগুলো দেখুন....

তোমাকে...

তোমাকে পাওয়া হয়ে গেলে, আমার  আর কোনো বড় স্বপ্ন থাকবে না। আক্ষেপ থাকবে না, দীর্ঘশ্বাস থাকবে না  আর থাকবে না— কোন আফসোস।