Tuesday, July 30, 2024

অপরিচিতা

 


অপরিচিতা!

তুমি আমাকে দেখতে চাও, অথচ আমার কোন অবয়ব নেই। আমি মিশে থাকি কলমের কালিতে।  কবিতার পঙক্তিতে। ভোরের শিশির বিন্দুতে। বইয়ের কালো অক্ষরে। শব্দরা যেখানে ভীড় করে!


অপরিচিতা!

তুমি আমাকে ছুঁয়ে দেখতে চাও, অথচ আমার কোন শরীর নেই। আমাকে ছুঁয়ে দিও জোসনার আলোতে। ঝরাপাতার মড়মড় শব্দে। ঘাসের ডগায় মুক্তোসম শিশির ফোঁটাতে। পুকুরের পানিতে; সোনালী রোদ যখন হেঁসে ওঠে।


 কলমের কালো কালির মাঝেই আমি লুকিয়ে থাকি। আমাকে দেখতে পাবে বিরামচিহ্নের মাঝে। বাক্যের শেষে। শব্দরা যেখানে শেষ হয়ে আসে।

No comments:

Post a Comment

জনপ্রিয় আর্টিকেলগুলো দেখুন....

নব্বই দশকের মতো ভালোবাসা

  তোমাকে নিয়ে ছোট্ট একটা হালাল সংসার সাজানোর স্বপ্ন-  বহুদিন ধরে বুকের ভেতর লুকিয়ে রেখেছি। একদম সেই নব্বই দশকের গল্পের মতো। যেখানে ভালোবাসা ...